গৌরীপুরে ৪৫০ পরিবারকে সরকারের খাদ্য সহায়তা প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং ইউনিয়নে ৪৫০ জন কর্মহীন ও দুস্থ নারী-পুরুষের মাঝে সরকারের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ৩টি পৃথক স্পটে সরকারের বরাদ্দকৃত চাল ও আটা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা উপজেলা সাব রেজিস্টার শেখ নাছিমুল আরিফ, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাশিদ, ইউপি মেম্বার রবেন্দ্র বিশ্বাস, আবু হানিফ, এখলাছ উদ্দিন নয়ন ও যুবলীগ নেতা মোঃ কামাল হোসেন প্রমুখ।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাশিদ জানান, করোনা সংকট মোকাবেলায় এ ইউনিয়নে ৪৫০ জন কর্মহীন ও দুস্থ মানুষের জন্য সাড়ে ৪ মেঃ টন চাল ও ৪৫০ কেজি আটা বরাদ্দ দিয়েছে সরকার। এ বরাদ্দে জনপ্রতি ১০ কেজি চাল ও ১কেজি আটা বিতরণ করা হয়েছে। প্রতি ওয়ার্ডে ৫০ জন করে তালিকাভুক্তদের মাস্টারোলের মাধ্যমে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে বলে তিনি জানান।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code