মদনে ব্যক্তি উদ্যোগে ত্রান বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

সুদর্শন আচার্য্য, মদন নেত্রকোণা) :
নেত্রকোনার মদন উপজেলায় রবিবার চাঁনগাও ইউনিয়নের করোনা ভাইরাস মোকাবেলায় দেশের এই দুর্যোগ সময় সাধারণ মানুষের কল্যাণে পাশে এসে দাড়িয়েছেন মদন উপজেলার কৃর্তি সন্তান মোঃ আনোয়ারুল আমিন কাঞ্চন তত্তাবধায়ক প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর মহোদয়ের পক্ষে তার বড় ভাই প্রাত্তন মেম্বার মোঃ আব্দুল মতিন শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল ও তেল খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, বর্তমান চাঁনগাও ইউপি চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মশিউর আলম, সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল আমিন, বর্তমান ইউপি সদস্য কাকন, সাদেকুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য রীনা আক্তার, যুবলীগ নেতা মুস্তাক আহম্মেদ, জুয়েল মাস্টার প্রমুখ।
এ সময় ত্রান বিতরণ কালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ বলেন বর্তমান সরকার সাধারণ মানুষের পাশে এসে দাড়িয়েছে তারই ধারাবাহিকতা বজায় রাখার জন্য এ সমাজের অনেক বিত্তবান মানুষেরা এগিয়ে এসে খেটে খাওয়া মানুষের সহায়তায় করোনা ভাইরাস প্রতিরোধে পাশে থাকার উদাত্ত আহব্বান জনান।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code