ধোবাউড়ায় ডিপিএল এর প্রথম কোয়ালিফাই খেলা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

ধোবাউড়া (ময়মনসিংহ):
ময়মনসিংহের ধোবাউড়ায় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে গত ১৪ ডিসেম¦র “ধোবাউড়া প্রিমিয়ার লীগ” (ডিপিএল) এর আয়োজন করা হয়। এতে সম্পূর্ণ ভাবে “বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ” বিপিএল এর অনুস্বরণ করে দশটি দলের অংশগ্রহণে জমকালো পরিবেষে প্রথম রাউন্ডের ৪৫টি খেলা শেষে চারটি দল কোয়ালিফাই খেলার জন্য নির্বাচিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় উপজেলার সরকারি বহুমূখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফ্রেন্ডস পাওয়ার ক্লাব বনাম লায়ন্স একাদশ এর প্রথম কোয়ালিফাই খেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ডিপিএল টুর্নামেন্টের কো-চেয়ারম্যান ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম ইকবাল, টুর্নামেন্টের আহবায়ক রফিকুল ইসলাম (বড়ভাই), লায়ন্স একাদশ এর ম্যানেজার প্রভাষক শাহ-আলম, প্রভাষক আল-মামুন, মোঃ এ্রশাদুল হক, মোঃ জনাব আলী, ফ্রেন্ডস পাওয়ার ক্লাব এর ম্যানেজার মোঃ মাজহারুল ইসলাম ও পরিচালনা কমিটির সদস্যরা। ধোবাউড়ার যুবসমাজ কে মাদক থেকে বিরত রাখতে এই খেলার আয়োজন করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত খেলার ফলাফল ফ্রেন্ডস পাওয়ার ক্লাব প্রথমে ব্যাট করে লায়ন্স একাদ কে সাত উইকেটে ১৫৭ রানের টার্গেট দিয়েছে। আজকের খেলায় যে দল জয়ী হবে তাদের জন্য ফাইনাল খেলা নিশ্চিত হয়ে য়াবে, তারা সরাসরি ফাইনাল খেলবে। যারা হারবে তাদের অপেক্ষা করতে হবে পরের খেলায় জয়ের জন্য।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code