দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

দুর্গাপুর(নেত্রকোনা) :
‘‘রুখো শিক্ষা বানিজ্য-ধর্ষণ-অনিয়মের মহাবলয় চেতনায়-দ্রোহে-বিপ্লবে আনো নতুন সূর্যোদয়” এই স্লোগান নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার ২০ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার(২৭অক্টোবর) বেলা ১১ টায় কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উওোলনের মাধ্যমে সম্মেলন কর্মসূচির উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয সহ-সভাপতি মেহেদী হাসান নোবেল ।
অনুষ্ঠানে উপজেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় ছাত্র ইউনিয়নের সভাপতি শাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা: দিবালোক সিংহ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা সিপিবির সাধারন সম্পাদক কমরেড নলিনী কান্ত সরকার ,উপজেলা সিপিবির সভাপতি কমরেড আলকাছ উদ্দীন মীর,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ সহ সভাপতি দীপক শীল, নেত্রকোনা জেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক পার্থ প্রতীম সরকার প্রমুখ ।
সম্মেলন শেষে আলমগীর হোসেনকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code