করোনা ও ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসেচতনতার লক্ষে সপ্তাহব্যাপী কর্মসুচির উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে জন সাধরণের মাঝে করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসেচতনতার লক্ষে রমনা রেজিমেন্ট ৫ বিএনসিসি ব্যাটালিয়ন ময়মনসিংহ , জামালপুর ও শেরপুর জেলাতে সপ্তাহব্যাপী (১৯ থেকে ২৫ ডিসেম্বর) সামাজিক কর্মসুচির আয়োজন করেছে।

Manual6 Ad Code

মঙ্গলবার দুপুরে নগরীর টাইনহল প্রাঙ্গনে ময়মনসিংহ কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি মন্ত্রী শরীফ আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিট, বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসণাম খান, রমনা রেজিমেন্টের কমান্ডার লেফট্যান্ট কর্নেল রাহাত নেওয়াজ প্রমুখ। পরে একটি র‌্যালি টাউন হল থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাইন হলে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জনগণের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও মশারি বিতরণ করা হয় । এসময় ময়মনসিংহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন ক্যাডেট ,বিভিন্ন প্লাটুনের পিইউও টিইউগণ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ গ্রহণ করে।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিএনসিসি করোনা কালে গুরত্বপূর্ণ ভুমিকা রাখছে।তারা অতীতেও দেশের বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code