‘আমরা রূপসী ইউনিয়নবাসী’র উদ্যোগে বৃক্ষ রোপন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ফুলপুর (ময়মনসিংহ)
ময়মনসিংহের ফুলপুরে ‘আমরা রূপসী ইউনিয়নবাসী’র উদ্যোগে ‘সবুজের পাশাপাশি ফল-এ হোক উন্নয়ন’ শ্লোগানে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় রূপসী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জাম, কাঁঠাল ও মেহগনিসহ বিভিন্ন জাতের ১৫শ চারা বিতরণের মধ্য দিয়ে ওই বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। প্রধান উদ্যোক্তা ইবরাহীম খলিলের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন, এড. নজরুল ইসলাম, হারুন খান, আলমগীর মনসুর, কায়েদ চৌধুরী, সোহেল মিয়া, স্বাস্থ্য সহকারি অলী সরকার, শাহীন আলম, সাইফুল ইসলাম, ব্যবসায়ী মোশাররফ হোসেন বিশ্বাস, ধারা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ইকবাল হোসেন, রূপসী বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজল সরকার, ফুলপুর স্কয়ার ডায়াগনোস্টিক সেন্টারের মালিক মোজাম্মেল হক, মজিবুর রহমান, আবুল মনসুর, আলী হোসেন। বক্তব্যে তারা বলেন, এবার ১৫শ চারা দিয়ে আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ আগামীতে এর পরিমাণ বৃদ্ধি করে ৩ হাজার করা হবে। বৃক্ষ রোপনের পাশাপাশি ভাঙা রাস্তা মেরামত ও অসহায়দের পাশে দাঁড়ানোসহ আমরা যে যেখানে আছি সেখান থেকেই সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করব। এ ব্যাপারে তারা সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code