রাজনীতির লক্ষ্য হবে মানুুষের ভাগ্যের উন্নয়ন – শিক্ষা উপমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

মুহাম্মদ আলমগীর কবীর, ময়মনসিংহ :
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে ¯œাতক শ্রেণিতে (লেভেল-১, সিমেস্টার-১) ভর্তিকৃত নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন গত ১৯ জানুয়ারি ২০২০ রবিবার বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি এম.পি। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি এম.পি বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে জ্ঞান অর্জনের জন্য ছাত্র-ছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে সহনশীল রাজনৈতিক চর্চার পরিবেশ বজায় রাখতে হবে পাশাপাশি রাজনীতির লক্ষ্য হতে হবে সাধারণ মানুুষের ভাগ্যের উন্নয়ন।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান এবং রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব সুভাষ সিংহ রায়। অনুষ্ঠানে উর্ধ্বতন শিক্ষা অধিকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দের পরিচিতি প্রদানসহ শুভেচ্ছা বক্তব্য রাখেন ডীন পরিষদের আহবায়ক প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, প্রভোস্ট পরিষদের আহবায়ক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ আজহারুল হক, রেজিস্ট্রার মোঃ ছাইফুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল, সমাজ তান্ত্রিক ছাত্র ফ্রন্টের শাপলা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গৌতম কর। নবীনদের পক্ষ থেকে অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন আনিকা ইবনে ওয়াফি, মোঃ মাজিদুল ইসলাম ইমন এবং দীপা
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওরিয়েন্টেশন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটি- ২০২০ এর সদস্য-সচিব ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code