৩১ দিন পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

সরিষাবাড়ী (জামালপুর) :
এশিয়ার দ্বিতীয় বৃহৎ দেশের সর্ববৃহৎ একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত বিসিআইসি’র নিয়ন্ত্রাণাধীন যমুনা সার কারখানা যান্ত্রিক ত্রুটির কারনে ৩১ দিন বন্ধ থাকার পর উৎপাদন শুরু করেছে। গত ৪এপ্রিল অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। রোববার (৩ মে) রাতে পুনরায় কারখানার সার উৎপাদন শুরু করা হয়েছে।
উল্লেখ্য, দৈনিক-১৭০০ মেঃটন দানাদার ইউরিয়া সার এবং দৈনিক ১০৭৮ মেঃ টন এ্যামোনিয়া উৎপাদনে সক্ষম এ কারখানা দেশের উত্তরাঞ্চলের ১৯ জেলায় কৃষকদের মাঝে সারের চাহিদা পূরণ করে আসছে।
এ বিষয়ে জানতে চাইলে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান জাবেদ আনোয়ার জানান, যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে রোববার রাতে সার উৎপাদন শুরু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code