ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় বাড়ছে আস্থার সংকট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

কোভিড-১৯ রোগ প্রতিরোধে ভ্যাকসিন তৈরির দৌড়ে মরিয়া হয়ে ছুটছে বিভিন্ন দেশ। বিশ্বের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ক্ষিপ্র প্রতিযোগিতায় নেমেছে। এই তাড়াহুড়োর প্রতিষেধক নিয়ে আস্থার সংকট দেখা দিচ্ছে। তড়িঘড়ি করে তৈরি করা এ টিকা আসলে স্বাস্থ্যের জন্য নিরাপদ হবে কি না, তা নিয়ে চিন্তিত মানুষ।

Manual3 Ad Code

 

রয়টার্স জনিয়েছে, বিশ্বজুড়ে এখন অন্তত ২০০টি করোনাভাইরাসের টিকা তৈরির পর্যায়ে রয়েছে। ২০টির বেশি টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগও শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প চলতি বছরের মধ্যেই কোভিড-১৯ টিকা হাতে পেতে চাইছেন। অথচ বিশ্বের অন্যান্য সংক্রমক রোগের ক্ষেত্রে দশকের বেশি সময় লেগেছিল টিকা তৈরিতে। টিকার জন্য এমন তড়িঘড়ি করা ‘রাজনীতিকদের জন্য ভালো’ এমন তির্যক মন্তব্য করেছেন ভ্যাকসিন কনফিডেন্স প্রজেক্টের শীর্ষ কর্মকর্তা হাইডি লারসন।

Manual2 Ad Code

তিনি বলেন, ‘জনগণের দিক দিয়ে সাধারণ অনুভূতি হল- এত তাড়াহুড়োয় নিরাপদ কিছু হবে না।’ টিকা অনুমোদনকারী কর্তৃপক্ষগুলো বারবার তাড়াহুড়োর কারণে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস না করার কথা বলছে। এরপরেও তাতে ভরসা রাখতে পারছেন না অনেকে; বিশেষ করে পশ্চিমা দেশগুলো, যেখানে টিকার ওপর আস্থাহীনতা আগে থেকেই রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code