ইসরায়েলের দাবি, পাকিস্তানর সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে না

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ইসরায়েলের এক মন্ত্রী জানিয়েছেন যেসব মুসলিম রাষ্ট্রের সঙ্গে তার দেশ সম্পর্ক তৈরির চেষ্টা চালাচ্ছে তার মধ্যে পাকিস্তান নেই। বুধবার দেশটির ইয়েনেত টিভিকে আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী অফির আকুনিস জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়ার আগে আরও দুইটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে। ট্রাম্প প্রশাসনের মধ্যস্ততায় বিগত কয়েক মাসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। গত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলেও মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান জোরালো করতে ইসরায়েলের সঙ্গে আরও কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের হোয়াইট হাউজ ছাড়ার আগে আরও দুইটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে বলে জানান ইসরায়েলের মন্ত্রী অফির আকুনিস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code