কে ধরছেন যুক্তরাষ্ট্রের হাল ?

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনের প্রভাব একাধিক কারণে
সুদূরপ্রসারি হতে পারে। বিশেষ করে নেতৃত্বের ক্ষেত্রে প্রজন্মের পরিবর্তন
রাজনীতির গতিপ্রকৃতি বদলে দিতে পারে। রাজনীতির আঙিনায় কমলা হ্যারিস, বিবেক
রামস্বামী ও নিকি হ্যালির মতো তিন ভারতীয় বংশোদ্ভূত রাজনৈতিক নেতাদের নিয়ে
হিসাব-নিকাশ মার্কিন রাজনীতির বিবর্তন স্পষ্ট করে দিচ্ছে।
চলতি বছর মার্কিন নির্বাচন ঘিরে বাকি বিশ্বের আগ্রহের মধ্যে একটা মরিয়া ভাব
টের পাওয়া যাচ্ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলে তিনি
দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর জোরালো আঘাত হানতে পারেন বলে বিশেষজ্ঞদের
অনেকে আশঙ্কা করছেন। আমূল বদলে যেতে পারে সেই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ
ও বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক।

Manual8 Ad Code

অন্যদিকে বিভিন্ন কারণে ভোটারদের মনে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের
ভাবমূর্তি যথেষ্ট অনুকূল নয়। ফলে তার পুনর্নির্বাচনের সম্ভাবনা প্রশ্নের মুখে
পড়ছে। অশীতিপর বাইডেন পুনর্নির্বাচিত হলেও আর কত দিন তিনি কাজ চালিয়ে যেতে
পারবেন, সেই বিষয়েও সংশয় রয়েছে।

Manual5 Ad Code

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ৮১। ট্রাম্পের বয়স ৭৭৷ ফলে তাদের
প্রেসিডেন্ট হিসেবে সম্পূর্ণ কার্যকাল পূরণ করার ক্ষমতা আছে কিনা, এ বিষয়ে
প্রশ্ন উঠেছে।

Manual8 Ad Code

রিপাবলিকান দলের মনোনয়নের দৌড়ে ট্রাম্পের পথ থেকে একের পর এক বাধা দূর হয়ে
যাচ্ছে। একাধিক প্রার্থী দলের প্রাথমিক বাছাইয়ের প্রতিযোগিতা থেকে সরে
দাঁড়াচ্ছেন। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী বিবেক রামস্বামী ও ফ্লোরিডা
অঙ্গরাজ্যে রন ডিস্যান্টিস রণে ভঙ্গ দিয়েছেন। রামস্বামী ট্রাম্পের ভাইস
প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন- এমন জল্পনা-কল্পনাও চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code