রাশিয়ার পারমাণবিক অস্ত্র কখনও ব্যবহার হবে না

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মিনস্কে সম্প্রতি মোতায়েন করা রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র কখনও ব্যবহৃত হবে না বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। সাবেক সোভিয়েত রাষ্ট্রের জাতীয় দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যের এক পর্যায়ে শুক্রবার (৩০ জুন) এমন মন্তব্য করেছেন ক্রেমলিনের এই কট্টর মিত্র। শনিবার এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে এগুলো (পারমাণবিক অস্ত্র) আমাদের কখনোই ব্যবহারের প্রয়োজন হবে না। আমাদের ভূখণ্ডে কোনও শত্রু প্রবেশ করবে না। তবে প্রয়োজন পড়লে এসব অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না বলেও জানিয়েছেন তিনি।

Manual3 Ad Code

রাষ্ট্রীয় ক্ষতির শঙ্কা থেকে মুক্ত হতে ও আগ্রাসন ঠেঁকাতে পারমাণবিক অস্ত্র প্রয়োজন বলে দাবি করেছেন লুকাশেঙ্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো তিনিও বরাবরই রাষ্ট্রীয় ক্ষতির চেষ্টার জন্য পশ্চিমাদের অভিযুক্ত করে আসছেন। ইউক্রেন যুদ্ধেও রাশিয়াকে পুরোদমে সমর্থন করে আসছেন বেলারুশ প্রেসিডেন্ট।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code