সহকারী শিক্ষকদের বেতন বাড়লো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

বেতন বাড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। আগে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা ১৪তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীন শিক্ষকরা ১৫তম গ্রেডে বেতন পেতেন। এখন দুই গ্রেডকে একীভূত করে একটি গ্রেড ১৩তম তে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। গতকাল রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Manual4 Ad Code

প্রজ্ঞাপনে প্রশিক্ষণবিহীন ও প্রশিক্ষণপ্রাপ্ত একীভূত করে একটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। যদিও সহকারী শিক্ষকদের দাবি ছিল প্রধান শিক্ষকদের পরের ধাপে বেতন কাঠামো নির্ধারণ করা। এই দাবিতে গত পাঁচ বছর ধরে আন্দোলন করছে সহকারী শিক্ষকরা।

 

Manual3 Ad Code

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে বেতন উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। এরপর গত বছরের ৮ সেপ্টেম্বর ১২তম গ্রেডে উন্নীতকরণের সুযোগ নেই মর্মে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে অর্থ মন্ত্রণালয়। এরপর আবার ১৩তম গ্রেডে বেতন নির্ধারণের প্রস্তাব পাঠানো হয়। গত ৭ নভেম্বর ১৩তম গ্রেডে বেতন উন্নীতকরণে এই প্রস্তাবে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর নানা প্রক্রিয়া শেষে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করল।

Manual7 Ad Code

তবে ১৩তম গ্রেডে বেতন নির্ধারণে খুশি নন সহকারী শিক্ষকরা। শিক্ষকরা বলেন, আমাদের দাবি সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের দশম গ্রেড নির্ধারণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code