১০৯ বছর পূর্তিতে ১০৯ জনকে আর্থিক সহায়তা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০৯ বছর পূর্তিতে করোনা সংকট মোকাবেলায় ১০৯ জন অসহায় ও দুস্থ মানুষকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। স্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে সোমবার (১৮মে) স্কুল প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে তালিকাভুক্ত ১০৯ জনের মাঝে এক হাজার টাকা করে ১ লক্ষ ৯ হাজার টাকা বিতরণ করা হয়। টাকা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর।
তহবিল সংগ্রহ এবং বিতরণ কমিটির আহবায়ক স্কুলের শিক্ষক ও প্রাক্তন ছাত্র বদরুল আলম সোহেল জানান, জমিদার রাজেন্দ্র কিশোর রায়ের নামে ১৯১১ সনে এ স্কুলটি স্থাপিত হয়। সেই থেকে এ অঞ্চলে শিক্ষার প্রসারের ক্ষেত্রে এই স্কুলটি বিশেষ অবদান রেখে আসছে। তাই স্কুলের ১০৯ বছর পূর্তিতে করোনা সংকট মোকাবেলায় অসহায় ও দুস্থদের আর্থিক সহায়তা দিতে তহবিল সংগ্রহ ও বিতরণের জন্য ১৫ দিন আগে একটি কমিটি গঠন করা হয়। স্কুলের প্রাক্তর ছাত্রদের কাছে থেকে তহবিলের ১ লক্ষ ৯হাজার টাকা সংগ্রহ করে স্কুলের প্রাক্তন দরিদ্র ছাত্র, তাদের পরিবার সংশ্লিষ্ট দুস্থ মানুষ ও স্কুলের অসহায় কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়েছে।
পৌর কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিন ও প্রাক্তন ছাত্র নুরুজ্জামান সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, তহবিল সংগ্রহ ও বিতরণ কমিটির আহবায়ক বদরুল আলম সোহেল, সদস্য সচিব সুশান্ত সাহা প্রেমু, কোষাধ্যক্ষ ইমন সরকার, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাবেক পৌর কাউন্সিলর আবু সাঈদ মোঃ ফারুকুজ্জামান, স্কুলের শিক্ষক শাহজাহান কবির, আব্দুল মালেক, জাহিদুল আলম, বিজন চন্দ্র ভট্রাচার্য্য, স্কুলের প্রাক্তন ছাত্র জনি হামিদ, নাজিমুল ইসলাম শুভ, মোঃ যোবায়ের হোসেন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code