সাংবাদিকতা স্বার্থসিদ্ধির জন্যে নয় – ফুলপুর ইউএনও

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ফুলপুর (ময়মনসিংহ)  :
ময়মনসিংহের ফুলপুর ইউএনও মো. সাইফুল ইসলাম বলেছেন, সাংবাদিকতা শুধু নিজের স্বার্থসিদ্ধির জন্যে নয় বরং উহা হতে হবে প্রাতিষ্ঠানিক ও সার্বজনীন। এর মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। অন্যায়ভাবে কোন মানুষকে হেয় করা যাবে না। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সমাজের কোন জায়গায় কি সমস্যা বা অসংগতি রয়েছে নিরপেক্ষভাবে ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়াতে আপনারা তা তুলে ধরবেন। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়া থেকে সরে অনেকেই সোশ্যাল মিডিয়ায় চলে এসেছেন। এখানে এসে এমন কিছু স্ট্যাটাস দেওয়া হচ্ছে যা অনেক সময় নিজেদেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যার যা মন চাচ্ছে যাচাই বাছাই না করে তাই পোস্ট করা হচ্ছে এবং অন্যরাও বিনা যাচাইয়ে উহা শেয়ার করে যাচ্ছেন। এতে অনেকের মানহানির মত ঘটনাও ঘটছে। অথচ ডিজিটাল বাংলাদেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে।’ এসব নিয়ম না মানার কারণে সম্প্রতি ফুলপুরের কয়েকজন সাংবাদিক আইসিটি আইনে মামলায় জড়িয়ে পরাসহ বেশ কয়েকজন হেনস্থা হয়েছেন। এসব থেকে শিক্ষা নিয়ে সমাজ ও দেশ উন্নয়নমূলক নিরপেক্ষ নিউজ করার প্রতি সকলকে উৎসাহিত করে ইউওনও বলেন, মানুষ হিসেবে আমরা কেউই ভুলের উর্ধ্বে নই। তারপরও সতর্কতার সাথে কাজ করতে হবে। যাতে আপনার নিউজ আপনারই ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার হাবিবুল্লাহ, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা আবুল বাশার, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, এটিএম রবিউল করিম রবি, রফিকুল ইসলাম, মোস্তফা খান, সাইফুল ইসলাম বাবুল, সাখাওয়াত হোসেন, এম এ মান্নান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code