ময়মনসিংহ বিদ্যুৎ উপকেন্দ্রে আবার আগুন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ফারুক আহমেদ,ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরীর কেউওয়াটখালি ১৩২/১৩৩ কেভি বিদ্যুৎ পাওয়ার উপকেন্দ্রে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবরে পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডেন কারন এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার সাড়ে ১০ টার দিকে এ আগুনের সুত্রপাত ঘটে। তবে ধারনা করা হচ্ছে সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরআগে গত মঙ্গলবার ১ দুপুরে এই উপকেন্দ্রে ভয়াবহ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।
ময়মনসিংহ বিদ্যুৎ বিতরন বিভাগ ২ এর প্রধান প্রকৌশলী ইন্দ্রজিত দেবনাথ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০ টার দিকে কেওয়াটখালী বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের সূত্রপাত ঘটে। সেখানে ১টি বেকআপ সার্কিট ও বিদ্যুৎ এর অন্যনান সরঞ্জাম ছিল। তারমধ্যে একটি বেকআপ সম্পূর্ণ পুড়ে যায়। এখন ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ টি জেলায় বিদ্যুৎ সংযোগ ব্যাহত রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট এসে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছেনা। তদন্তকরে ক্ষতির পরিমান বের করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code