গৌরীপুর সেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সেচ্ছাসেবক লীগের উদ্যোগে সোমবার (১৫ জুন) বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালিত হয়।
উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা এবং সাধারণ সম্পাদক ও বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র’র নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষরোপন কর্মসুচীতে উপস্থিত ছিলেন রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক শান্ত পন্ডিত, মানবাধিকার সম্পাদক হৃদয় পাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফারুক, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হাসান, মইলাকান্দা ইউনিয়নের সভাপতি এনামুল হক, বোকাইনগর ইউনিয়নের সভাপতি আরাফাত, রামগোপালপুর ইউনিয়নের সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক শফিকুল আলম জুয়েল, মাওহা ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, অচিন্তপুর ইউনিয়নের সহ-সভাপতি আশিক নূরী, ২নং গৌরীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন, ডৌহাখলা ইউনিয়নের আহবায়ক শাহজাহান, যুগ্ম আহবায়ক শামীম ও নয়ন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code