সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান দেশের মানুষকে সর্তক ও সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি সরকারের কোন নির্দেশনার বাইরে কোন ধরনের গুজবে কান না দেয়ার বিষয়টি সতর্ক করে দেন। সামনের ১৪টি দিন বিশেষ গুরুত্ব দিয়ে বলেন চিকিৎসকরা রোগীদের প্রতি মানবিক হবেন। অসহায় মানুষদের জন্য সরকারী বরাদ্ধের ১ ছটাক চাল নয় ছয় হলে সে যেই হোক না কে তাকে কোন ভাবেই ছাড় দেয়া হবে না। শুক্রবার (৩ এপ্রিল) সকালে তথ্য প্রতিমন্ত্রীর বাস ভবনে সরকার নির্দেশিত সকল স্বাস্থ্য বিধি এবং সামাজিক দুরত্ব বজায় রেখে আনুষ্ঠানিকতা বিষয়ে গনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা এসব কথা বলেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নিবাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান কামাল উদ্দিন পাঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাহেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন, যুগ্ম সম্পাদক রমেশ চন্দ্র সুত্র ধর, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেনসহ ৮টি ইউনিয়নের চেয়ারম্যান/মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ব্যাক্তি গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেযারম্যান ও ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেয়রের নিকট পিপিই বিতরন করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code