বির্তক প্রতিযোগিতায় গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
বাংলাদেশ টেলিভিশন আয়োজিত মা ও শিশু বিষয়ক বির্তক প্রতিযোগিতা ২০১৯-এ চ্যাম্পিয়ান হয়েছে ময়মনসিংহের গৌরীপুর রাজেন্দ্র কিশোর (আরকে) সরকারি উচ্চ বিদ্যালয়। গৌরীপুর রাজেন্দ্র কিশোর (আরকে) সরকারি উচ্চ বিদ্যালয় দল ফাইনালে নরসিংদীর শীলমান্দি তাহেরা আছমত মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। রানার আপ হয়েছে নরসিংদীর শীলমান্দি তাহেরা আছমত মাধ্যমিক বিদ্যালয় দল। শুক্রবার ঢাকার রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশন ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বে বির্তকের বিষয় ছিলো ‘সরকারি ব্যবস্থাপনা নয়, কেবল জনসচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ করতে পারে।’ বিষয়টির পক্ষে অবস্থান নিয়ে বিতর্কে অংশগ্রহণ করে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের তার্কিক পথিক হাসান প্রান্ত, তৌসিফ হাসিন, মোঃ তারেক রহমান। বিষয়ের বিপক্ষে বিতর্কে অংশগ্রহণ করেন নরসিংদীর শীলমান্দি তাহেরা আছমত মাধ্যমিক বিদ্যালয়ের সায়মুন জাহান, সূচনা আক্তার, নাদিয়া আফরিন তিশা। বিতর্কে যৌথভাবে সেরা বক্তা হয়েছে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের তার্কিক মোঃ তারেক রহমান ও নরসিংদীর শীলমান্দি তাহেরা আছমত মাধ্যমিক বিদ্যালয়ের নাদিয়া আফরিন তিশা। বিতর্ক শেষে বিজয়ি ও বিজিতদের হাতে সম্মাননা তোলে দেন বিচারকবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code