মালয়েশিয়ার মাশা ইউনিভারসিটির ভিপি নির্বাচিত হলেন বাংলাদেশী বশির ইবনে জাফর

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

এম এ মান্নান,  ফুলপুর (ময়মনসিংহ) :

Manual8 Ad Code

মালয়েশিয়ার ঐতিহ্যবাহী মাশা ইউনিভারসিটির  স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন  বাংলাদেশী কৃতি ছাত্র হাফেজ মাওলানা বশির ইবনে জাফর। নির্বাচনে মোট ২৩৬৬ ভোট কাস্ট হয়। এর মধ্যে ৬৮৩ ভোট পেয়ে তিনি ভিপি নির্বাচিত হন। এ পদে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩১০ ভোট। আর ১০১৩ ভোট পেয়ে নূর আমিরা ইলান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।  ইলানের নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৮৮৮ ভোট। এছাড়া মালয়েশিয়ানদের জন্য বরাদ্দ প্রেসিডেন্ট পদে পূত্রী আলি নূর দিয়ানা ৯৫০ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন  ৫৯১ ভোট। গত ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।  সোমবার দুুুুপুরে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বশির মাশা ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তার  গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার শোলাকিয়ায়। তার বাবা মাওলানা জাফর আহমদ কাসেমী জামালপুর জেলায় একটি দাওরায়ে হাদীস মাদরাসার প্রিন্সিপাল।  তারা দুই ভাই ও এক বোন। বশির সবার বড়।

মাশা বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক বিশ্ববিদ্যালয়। সেখানে ৯ হাজারেরও অধিক শিক্ষার্থী রয়েছেন। ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান ও ক্যাম্পাসের উন্নয়ন এ নির্বাচনের অন্যতম উদ্দেশ্য। গেল নভেম্বরে বিশ্ববিদ্যালয় প্রসাশন এসআরসি নির্বাচনের তারিখ ঘোষণা করলে প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ থেকে বশির ইবনে জাফরকে নমিনেশন দেওয়া হয়। নির্বাচনী ইশতেহারে বশির বলেছিলেন, আই উইল মেইক দিস ক্যাম্পাস দ্যা বেস্ট পার্ট অব ইউর লাইফ। অর্থাৎ আমাকে ভিপি নির্বাচিত করলে এই বিশ্ববিদ্যালয়কে আমি তোমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ অংশে পরিণত করব, ইনশা-আল্লাহ। কতটুকু পারবেন তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে এখন সেটাই  বশিরের বড় চ্যালেঞ্জ। এ ব্যাপারে তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code