ময়মনসিংহে ৮ সেলাইযুক্ত রুইমাছ নিয়ে হৈচৈ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ফারুক আহমেদ, ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের বীর চরোকোনা গ্রাামে পুকুর থেকে ধরা পড়েছে আটটি সেলাইযুক্ত একটি রুই মাছ নিয়ে এলাকায় হৈইচৈই শুরু হয়েছে।
রবিবার সকালে বীর চরোকোনা গ্রামের রুপন আকন্দ (৫০) বাড়ির একটি পুকুরে মাছ ধরার সময় জাল ফেললে অন্যান্য মাছের সাথে আটটি সেলাইযুক্ত এই রুই মাছ ধরা পরে। মাছটির শরীরে উভয় দিকে ৮টি ছিদ্র এবং প্রত্যেক ছিদ্রে সবুজ রঙের সুতা দিয়ে সেলাই করা রয়েছে।
মাছটি ধরার পর এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, এটা এক ধরনের ষড়যন্ত্র। আধ্যাত্মিক লাইনে কবিরাজি করে কোনো ব্যক্তির ক্ষতি সাধন ছাড়াও মাছের ক্ষতি করার উদ্দেশ্যে করা হতে পারে। ঘটনাটি নিয়ে স্থানীয় এক কবিরাজের কথায় মাছটিকে জীবিত রাখতে অন্য একটি সচল পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code