সরিষাবাড়ীতে করোনা ভাইরাস নমুনা সংগ্রহে “বুথ”এর উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

সরিষাবাড়ী (জামালপুর) :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে করোনা ভাইরাস নমুনা সংগ্রহের জন্য ‘বুথ’ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) উপজেলা পরিষদের অর্থায়নে এ‘বুথ’ উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজি মোহাম্মদ রফিকুল হক, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ দেবাশীষ রাজবংশী, ডাঃ সাহেদুর রহমান, ডাঃ সাইফুর রহমান সোহান, ডাঃ আরিফুল ইসলাম, ডাঃ রবিউল ইসলাম, ডাঃ মুনতাছির রহমান, ডাঃ নাঈমা নাজরিন, তথ্য প্রতি মন্ত্রীর প্রতিনিধি সাখাওয়াত হোসেন মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে জনসাধারনের নিকট থেকে বেশী করে স্যাম্পল কালেকশন ও ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে করোনা ভাইরাস নমুনা সংগ্রহে এ বুথ এর উদ্বোধন করা হলো বলে জানাগেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code