ধোবাউড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সাইকেল বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

ধোবাউড়া (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ধোবাউড়ায়য় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেলসহ মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ করেন সাংসদ জনাব জুয়েল আরেং এমপি। শনিবার সকাল ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-১ আসনের (হালুয়াঘাট-ধোবাউড়া) মাননীয় সংসদ সদস্য জনাব জুয়েল আরেং। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। বক্তব্য শেষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ৬ জন নৃ-তাত্ত্বিক মুক্তিযোদ্ধার চিকিৎসা সহয়তা ১ লক্ষ ৫০ হাজার টাকা, ৫৬ জন্য শিক্ষার্থীর মাঝে ৩ লক্ষ টাকার চেক, ২০ জন শিক্ষাথীর মাঝে ২০ টি সাইকেল বিতরণ করা হয়। এছাড়ায় মাননীয় সাংসদ জুয়েল আরেং ঘোষগাঁও ইউনিয়নের গলইভাঙ্গা ও উত্তর বালীগাঁও গ্রামের ২৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং সদর ইউনিয়নের গুজিরকান্দি-কাশিনাথপুর সড়ক এবং বলরামপুর চৌরাস্তা হতে কাদির বেপারীর বাড়ী পর্যন্ত ৫০০ মিটার হেরিং বন্ড (এইচবিবি) রাস্তা‘র উদ্বোধন করেন। এ সময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সহ-সভাপতি জিন্নত আলী বিশ্বাস, অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন সোহাগ, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনোয়ার হোসেন রিপন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, শামছুল হক, ফজলুল হক, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান এডওয়ার্ড নাপাক, সাধারণ সম্পাদক এক্সিভিশন বনোয়ারী প্রমূখ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code