ময়মনসিংহের কাঁচা বাজারে স্বয়ংক্রিয় জীবানুনাশক ফটক চালু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ নগরীর প্রধান কাঁচাবাজারটি স্থানান্তর করে কাচারীঘাটে নতুন কাঁচা বাজার স্থাপন করা হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের জীবাণুমুক্ত করতে এই বাজারের প্রবেশমুখে স্বয়ংক্রিয় জীবানুনাশক ফটক ৪ মে সন্ধ্যায় উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। এসময় মেয়র টিটু জানান, খুব শিগগির ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, এসকে হাসপাতাল (করোনা হাসপাতাল), মেছুয়া বাজার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে আরো কয়েকটি স্বয়ংক্রিয় জীবানুনাশক ফটক স্থাপন করা হবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সভাপতি এম. আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মতিউর আলম প্রমূখ।
সূত্র জানায়, দেশে এবং বিদেশের বিভিন্নস্থানে এমন জীবাণুনাশক ফটক থাকার কথা জেনে সিটি মেয়র ইকরামুল হক টিটু এমন ফটক নির্মাণে আগ্রহী হন। পরে মেয়র টিটুর পৃষ্টপোষকতা এবং অনুপ্রেরণায় ফটকটি তৈরিতে এগিয়ে আসে একদল তরুণ। বিশেষ করে তরুণ সমাজকর্মী ওয়ারেছ বাবু, নাহিয়ান, নিয়ামুল, রেজোয়ান, মোস্তায়িন, অদ্রি, রিফাত ফটকটি নির্মাণে ভূমিকা রাখেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code