

সরিষাবাড়ী (জামালপুর) :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মরহুম ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের ২১তম মৃত্যুবার্ষিকী বৃহঃবার (২০ আগষ্ট)। এ উপলক্ষ্যে সরিষাবাড়ী উপজেলা বিএনপি দিনব্যাপী কর্মসূচী পালন করতে প্রস্তুতি সভা করেছে।
জামালপুর জেলার কৃতি সন্তান ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। পরবর্তিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি‘র মহাসচিবের দায়িত্ব পালন করার পাশাপাশি সরকারের এলজিআরডি মন্ত্রী ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম। ১৯৯০সালের স্বৈরাচার এরশাদ সরকার পতনের গণআন্দোলনে রাজপথে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি চারদলীয় ঐক্যজোটের রুপকার ও দলীয় লিঁয়াজো কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সফলতার সাথে পালন করেন।
১৯৩৬ ইং সালের ৪ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের মুলবাড়ী গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারে তিনি জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম রিয়াজ উদ্দিন তালুকদার ছিলেন দানশীল ও ধার্মিক ব্যাক্তি। ১৯৯৯ সালের ২০ আগষ্ট গুরুতর অসুস্থ্য আব্দুস সালাম তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
মরহুম ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমুহ দিনব্যাপী কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারন, দলীয় কার্যালয়ে জাতীয়পতাকা উত্তোলন, শোক র্যালী, মরহুমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ, স্মরন সভা, কাঙ্গালী ভোজ, দোয়া ও মিলাদ মাহফিল।
গত ১৬ আগষ্ট বিকেলে উপজেলা বিএনপি মরহুম ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন করতে প্রস্তুতি সভা করেছে। দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি চান মিয়া চানু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল আওয়াল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির প্রমূখ।