ফুলপুরে ডায়াবেটিসে স্কুল ছাত্রীর মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুরে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে সাদিয়া আক্তার রিমা (১৫) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রূপসী কাসপাড়া গ্রামে খরিয়া নদীর পাড়ঘেঁষা নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম (ভোকেশনাল) শ্রেণীর ছাত্রী ও রূপসী ইউনিয়নের রূপসী কাসপাড়া গ্রামের কিতাব আলীর মেয়ে। তার মা আঞ্জুয়ারা জানান, রিমা প্রায় ৪/৫ বছর ধরে ডায়াবেটিস রোগে ভুগছিল। আজ সকালে তার অবস্থা বেশি খারাপ হলে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে  কর্তব্যরত ডাক্তার তার ডায়াবেটিসের মাত্রা বাড়তি দেখে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর বিকাল সাড়ে ৫টায় রিমার মৃত্যু হয়। রাত সাড়ে ৮টার দিকে জানাজাশেষে  রিমাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code