মদনে বিশ্ব প্রবীণ দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

সুদর্শন আচার্য্য, মদন, নেত্রকোণা :
নেত্রকোণা মদন উপজেলা পৌর সদরের দেওয়ান আফরোজ বাণিজ্য নগরে বৃহস্পতিবার মদন উপজেলা প্রবীণ কল্যাণ সংঘের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিশ্ব প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে করোনা ভাইরাস প্রতিরোধে প্রবীণ ও সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজেশন ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার সাবেক মেয়র দেওয়ান মোদ্দাচ্ছের হোসেন শফিক। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আয়েশা আক্তার, মদন থানা অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, সদস্য সচিব মাহাবুব খান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডাঃ দিলোয়ার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা সমকাল প্রতিনিধি মোঃ মোতাহার আলম চৌধুরী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code