বন্যার ¯্রােতে ভেসে গেল শুয়কৈর ব্রীজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

সরিষাবাড়ী (জামালপুর) :
বন্যার ¯্রােতে ভেসে গেল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শুয়াকৈর ব্রীজ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে ঝিনাই নদীর উপর নির্মিত ব্রীজ নদী গর্ভে তলিয়ে যায়। ঝিনাই নদীর বেশ কয়েকটি স্থানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন করার কারনে ব্রীজের গর্ডারের নীচের মাটি সরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী মনে করেন। ব্রীজ ধ্বসে যাওয়ায় ১৫/১৬ টি গ্রামের লোকজনের বন্যার সময়ে একমাত্র সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের শাহজাদা হাটের পাশে ঝিনাই নদীর উপর ২০০ মিটার দৈঘ্য ব্রীজ নির্মান করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ২০০৬ ইং সালে এই ব্রীজ নির্মিত হয়। গত মঙ্গলবার সকালে ব্রীজের মাঝামাঝি স্থানে ফাটল এবং দেবে যাওয়া দেখে স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংবাদ দেন। উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বিপদজনক ব্রীজ ঘোষনা দিয়ে মানুষ এবং হালকা/ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেন। ব্রীজের ফাটল বড় হতেহতে রাত ১টার দিকে ৪০ মিটার ব্রীজের ৪টি গার্ডার এবং ২টি পিলার বিকট শব্দে ¯্রােতে ভেসে যায়। এতে করে শুয়াকৈর, ছাতারিয়া, চর শিশুয়া, রৌহা, নান্দিনা, ডিগ্রী পাছবাড়ি, হেলেঞ্চা বাড়ি, চুনিয়ার পটল, সিংগুরিয়া, হাটবাড়ি, বড়বাড়িয়া গ্রামের কয়েক হাজার পরিবারের উপজেলা সদরের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেল। অতি দ্রুত নতুন একটা ব্রীজ নির্মানের জন্য সরকারের নিকট এলাকাবাসী দাবী জানিয়েছেন।
এলাকাবাসীর মধ্যে আঃ আজিজ, আবুল কালাম, তারা মিয়া, জমসেরসহ অনেকে অভিযোগ করে বলেন, ঝিনাই নদীর শুয়াকৈর ব্রীজের আশেপাশের এলাকা থেকে বালু দস্যুদের একটি সিন্ডিকেট ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও ট্যাফে ট্রাক্টর দিয়ে বালি পরিবহন করে বিক্রি করে আসছিল। এলাকাবাসীর আবাদী জমি, বসতভিটা ও ব্রীজ রক্ষার জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও বালু সিন্ডিকেটকে দমানো যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code