পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে বাধায় বাবাকে হত্যা, ছেলের ফাঁসি

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual7 Ad Code

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে পছন্দের মেয়েকে বিয়ে করতে না দেয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

Manual8 Ad Code

বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. নূরুল আমিন বিপ্লব এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শরীয়তউল্লাহ (৩৮) গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামের ইব্রাহিম খলিউল্লার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম খান জানান, পছন্দের মেয়েকে বিয়ে করতে না দেয়ায় ২০০৫ সালের ১৩ মার্চ মধ্যরাতে শরীয়তউল্লাহ তার বাবা ইব্রাহিম খলিউল্লাকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার মা নাসিমা খাতুন বাধা দিলে তাকেও আহত করে ছেলে।

Manual1 Ad Code

স্বজনরা গুরুতর অবস্থায় ইব্রাহিম খলিউল্লাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১৪ মার্চ মারা যান। পরদিন ১৫ মার্চ ইব্রাহিম খলিউল্লার আরেক ছেলে সাদিকুল্লাহ বাদী হয়ে গফরগাঁও থানায় শরীয়তউল্লাহকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী সরকার আনোয়ারুল কবীর।

##

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code