তারাকান্দায় সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

তারাকান্দা (ময়মনসিংহ):
সরিষা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কৃষকদের মাঝে। উৎপাদন খরচ কম এবং আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার ফলন ভালো হচ্ছে এবছর। সরিষা চাষ করে খুশি কৃষকরা। উৎপাদন লক্ষমাত্রা পূরনে কাজ করেছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকদের দাবী বাজারে সরিষার দাম বৃদ্ধি পেলে আরো বেশি লাভবান হতো তারা। এবছর ময়মনসিংহের তারাকান্দায় মোট ৫শ ৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার আবাদ করা হয়েছে।
এখন মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ। হলুদ ফুলের পালা শেষ করে সবুজে পরিনত হবে সরিষা ক্ষেত গুলো। আমন ধানের পরবর্তী সময়ে এবং বোরো ধানের শুরুর এই মধ্যবর্তী সময়ে জমিতে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন ময়মনসিংহের কৃষকরা। এ অঞ্চলে আগে সরিষা তেমন চাষ না হলেও গত কয়েক বছর ধরে বেড়েছে সরিষা চাষের। উচ্চ ফলনশীল সরিষার বীজ, সময় কম লাগা, উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হওয়ায় কৃষকরা ঝুকছে সরিষা চাষের প্রতি। কৃষকদের দাবী বাজারে সরিষার দাম তুলনামুলক কম থাকায় বেশি লাভবান হতে পারছেন না তারা। দাম যদি বৃদ্ধি করা হয় তাহলে বেশি লাভবান হওয়া যেত।
তারাকান্দা উপজেলার কৃষক ঢালী জানান, গত কয়েকবছর ধরে সরিষা চাষ করে আসছেন তারা। অল্প সময়ে অধিক লাভ পাওয়ায় তারা সরিষা চাষ করছে। রোগবালাই কম এবং উৎপাদন খরচ খুবই কম। এই বছর আবহাওয়া ভালো থাকায় ফলন আশানুরুপ হয়েছে। সদর উপজেলার আরেক কৃষক তাপস পন্ডিত জানান, সরিষার ফলন ভালো হলেও বাজারে সরিষার দাম কম। যদি দাম বৃদ্ধি করা হয় তাহলে সরিষা চাষ করে বেশি লাভবান হতে পারতেন।
উচ্চ ফলনশীল সরিষার নতুন নতুন উন্নত জাত উদ্ভাবনের ফলে এ অঞ্চলের কৃষকদের মাঝে দিন দিন আগ্রহ বাড়ছে সরিষা চাষের জন্য। আর সরিষা চাষে সার্বিক ভাবে কৃষকদেকে সহযোগিতা করে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
তারাকান্দার উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপা রানী চৌহান জানান, রোপনের পর থেকে কৃষকদেরকে সবসময় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। যার কারনে এবার ফলন ভালো হবে বলে আশা করা যাচ্ছে। এবছর তারাকান্দায় ৫০৫ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। গত কয়েকবছর ধরে এই অঞ্চলে সরিষা আবাদের পরিমান বৃদ্ধি পাচ্ছে।
ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আসাদুল্লাহ জানান, আমন ধান ঘরে তোলার পর কৃষকরা জমিতে সরিষা চাষ করছে। সরিষার ফলন শেষ হওয়ার পর ঐই জমিতে বোরো ধান আবাদ করা হচ্ছে। এতে আমন আর বোরো মধ্যবর্তী সময়ে সরিষা চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে, অন্যদিকে জমির উর্বরতা বাড়ছে। ময়মনসিংহে বিনা সরিষা, রাই সরিষা, সম্পদ, বারি সরিষা ১৪, বিনা সরিষা ৯, টরি ৭, দেশি জাতের সরিষা আবাদ হচ্ছে। তবে এর মধ্যে বারি ১৪ জাতের সরিষার আবাদ সবচেয়ে বেশি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code