পত্রিকার ৬০ জন হকারকে সহযোগিতা করেন ময়মনসিংহ প্রেসক্লাব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code
খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ ঃ
শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবের সহযোগিতায় জেলা প্রশাসক মহোদয় পত্রিকার ৬০ জন হকার, প্রেসক্লাব ও কেন্টিনের কর্মচারী, স্টাফ, গার্ড ও দিনমজুরসহ ১৩০ জনের মাঝে ১০ কেজি করে চাল ও নগদ ৫০০/- টাকা বিতরণ করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রায়।
এইসময় ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রায় এর হাত থেকে পন্যসামগ্রি গ্রহন করেন সংবাদপত্র হকার্স সমিতির পক্ষে রিপন ও সাধারণ সম্পাদক জাকির, প্রেসক্লাব কেন্টিনের কর্মচারীদের পক্ষ থেকে ইউসুফ আলী, ক্লাব স্টাফদের পক্ষে শহীদ।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ হাফিজুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নিউজ চ্যানেল এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশীদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এএইচএম মোতালেবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মমতাজ উদ্দিন মন্তা তার এক বছরের বেতন ৩ লাখ টাকা ও মুক্তিযোদ্ধাদের জন্য এক লাখ টাকাসহ মোট ৪ লাখ ৪০ হাজার টাকা জেলা প্রশাসকের নিকট তুলে দেন।
পরে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মমতাজ উদ্দিন মন্তা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় এর হাতে সাংবাদিকদের জন্য ৭০ পিস হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক তুলে দেন।
Attachments area
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code