মাদারগঞ্জে স্টাফসহ স্বাস্থ্য কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে, শনাক্ত রোগীকে রাখা হয়েছে আইশোলেসনে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা :
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ফার্মসিষ্ট এর শরীরে করোনা সংক্রামক শনাক্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ রোগীর সাথে সংস্পর্শে আসা সকল স্টাফদের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। ফলে উপজেলার ১শ শয্যার হাসপাতালটির ভেঙ্গে পড়েছে স্বাস্থ্য সেবাকা কার্য্যক্রম।
এদিকে আক্রান্ত রোগীকে বৃহস্পতিবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এম্বোলেন্স যোগে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইশোলেসন কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রন্ত রোগীর বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার গো হাট্টা গ্রামে। তিনি গত শুক্রবার গ্রামের বাড়িতে অবস্থান করেন। এবং স্থানীয় মসজিদে নামাজ আদায় করে শনিবার কর্মস্থলে যোগদান করেন। তিনি প্রতিদিন হাসপাতালের বর্হি বিভাগ থেকে ওষুধ বিতরণ ও জুরুরী বিভাগ এবং আবাসিক বিভাগের ওষুধ সবরাহ করতো। এর পর তার শরীরে উপসর্গ দেখা দিলে সে স্বপ্রোনদিত হয়ে নুমনা পরীক্ষার জন্য পাঠায় এবং বুধবার বিকালে তার প্রজেটিভ রির্পোট আসে।
জামালপুর জেলা সিভিল সার্জন ডা.আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ঐ ফার্মাসিষ্ট এর শরীরে করোনার ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে ঐ হাসপাতালে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তাসহ রোগীর সংস্পর্শে আসা ডাক্তার ও স্টাফদের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। তিনি জানান, সংশ্লিষ্টরা ছাড়া বাকী স্টাফ দিয়ে স্বাস্থ্য সেবা কার্য্যক্রম চলবে।
মাদারগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের আবসিক মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ জানান, সিমিত আকারে জুরুরী বিভাগ চলছে। সবগুলি স্টাফ না থাকায় তারা সেবা দিতে হিমসীম খাচ্ছে। তবে সিভিল সার্জন অফিস থেকে নির্দেশনা পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।
অপর দিকে চট্টগ্রামের ইটভাটা থেকে ৬০ শ্রমিক ট্রাক যোগে মাদারগঞ্জে এলে মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির ও বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক তাদের কে মাদারগঞ্জ পাইলট হাইস্কুল মাঠে জড়ো করে হোম কোয়ারেন্টাইনে থাকার অঙ্গিকার নিয়ে বাড়িতে পাঠায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code