ফুলপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ফুলপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ফুলপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার রূপসী ইউনিয়নের পাগলা চৌরাস্তা থেকে নৈহাটি পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজে ওই অভিযোগ উঠে।
জানা যায়, উপজেলার পাগলা চৌরাস্তা থেকে নৈহাটি পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্য প্রায় ২ কোটি ৩ লাখ টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়। ভাল ও উন্নত মাল মেটারিয়াল দিয়ে মজবুত করে রাস্তাটি করার জন্যেই ওই বাজেট দেয় সরকার। কিন্তু এলাকার সোহেল ও আলাল সরকার নামে দুজন অভিযোগ করে বলেন, এইসব অহনই ভাইঙা ধুলা অইয়া যাইতাছে। তাইলে রাস্তাডা কেমনে টিকবো? ফেরদৌস সরকার ও বাজিত খান বলেন, স্থানীয় কনট্রাক্টর অইলে এরুম কাজ অইতো না। দেশের প্রতি দরদ নিয়া কাজ করলইল্যে। মুরাদ ও ফুরকান সরকার বলেন, এই বেডা আইছে দূরাত্তে। তার কোনমতে কইরা যাইতাল্লেই অয়। পরে এর ভুগনি তো আমরারই ভুগন লাগবো। কামরুজ্জামান বলেন, আমরা এসব বাজে ইট ও রাবিশ বদলিয়ে ভাল ও মান সম্পন্ন ইট ও মাল মেটারিয়াল দিয়ে কাজ করার জন্য জোর দাবি জানাচ্ছি। স্থানীয় আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিন ভুঁইয়া বলেন, বাজে ইট ও রাবিশ দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। যা কদিন পরই ভেঙে যাবে। আমরা এ রকম কাজ চাইনি। এ ব্যাপারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে জানতে চাইলে জামালপুরের ঠিকাদার লিটু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের এফআরএস কনস্ট্রাকশন কাজ কখনো খারাপ করে না। আমরা সব সময়ই ভাল কাজ করি। এগুলো সব ভূঁয়া অভিযোগ। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে বহু কাঙ্খিত পাগলা চৌরাস্তা টু নৈহাটি রাস্তাটি মান সম্পন্নভাবে করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code