সরিষাবাড়ী ব্যারিষ্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

সরিষাবাড়ী (জামালপুর) :
জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি’র সাবেক মহাসচিব ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের ২১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন দিনব্যাপী কর্মসূচীর মাধ্যমে এ দিবসটি পালন করে। এ উপলক্ষে বৃহঃবার (২০ আগষ্ট) সকাল ১১টায় ঝালুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে র‌্যালীপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি চান মিয়া চানু, অধ্যাপক শেখ হোসেন জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল আওয়াল, উপজেলা যুবদলের আহবায়ক সাবেক মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন, সদস্য সচিব রবিউল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোর্শেদ তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন প্রমুখ। সভা শেষে একটি শোক র‌্যালী মরহুমের পারিবারিক গোরস্থানে তার কবরস্থান প্রাঙ্গণে জমায়েত হয়। পরে মরহুমের কবরে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পন করে ফাতেহা পাঠ এবং মোনাজাতে অংশ নেয়। এ সময় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয় মাঠেই কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code