ত্রিশালে মৎস্য খামারে বিষ প্রয়োগের অভিযোগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি :
ত্রিশালে একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে কে বা কারা বিষ প্রয়োগের ফলে এ ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
জানাগেছে, ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী নামাপাড়া গ্রামে ত্বাকী মৎস্য খামারে দেড় একর জমির একটি পুকুরে গত মঙ্গলবার রাতে কে বা কারা বিষ প্রযোগ করে। বিষ প্রয়োগের ফলে পুকুরে থাকা প্রায় ৪৪হাজার মনোসেক্স তেলাপিয়া মারা যায়। এঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান খামারের মালিক। খামারের মালিক মতিউর রহমান সাখাওয়াত জানান, মাছ মেরে ফেলার ঘটন্য়া ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান মৎস্য খামারটি পরিদর্শন করেছে।
ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান জানান,এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code