শ্যামগঞ্জে চলছে কর্মহীন মানুষের মাঝে রান্না করা খাবার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জে করোনার কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ নিম্ন আয়ের মানুষের মাঝে চলছে রান্না করা খাবার বিতরন। গত শনিবার (২৫ এপ্রিল) থেকে শ্যামগঞ্জ রেলওয়ের মাঠে এ খাবার বিতরণ শুরু হয়েছে। শ্যামগঞ্জবাসীর আয়োজনে দিনমজুর, হোটেল শ্রমিক, রিক্সাচালক, ভ্যানচালক হতদরিদ্র সহস্রাধিক মানুষের মাঝে প্রতিদিন রান্না করা খিচুরি বিতরণ কার্যক্রম চলছে। এ কার্যক্রমের উদ্যোক্তারা হলেন সাবেক ছাত্র নেতা ফাইজুল হক শেখর, ফেরদৌস আহমেদ, তাপস ঘোষ ও সুজন পন্ডিত।
সাবেক ছাত্র নেতা ফাইজুল হক শেখর জানান, করোনার কারণে ঘরে বন্ধি কর্মহীন অসহায় নিম্ন আয়ের মানুষের জন্য শ্যামগঞ্জবাসীর সহায়তায় প্রতিদিন ১ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার তুলে দেওয়া হবে।
শিক্ষক তাপস ঘোষ ও শিক্ষক সুজন পন্ডিত জানান, আমরা কয়েকজন বন্ধু মিলে মানুষকে দুই/তিন দিন খাওয়ানোর পরিকল্পনা করেছিলাম। পড়ে এ ব্যাপারে শ্যামগঞ্জবাসীর ব্যাপক সাড়া পাওয়ায় পরিকল্পনাটি মাসব্যাপি করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
এ ব্যাপারে যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তারা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার রায় তপন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বেলায়েত হোসেন মনোজ, শিক্ষক হারুন-অর-রশিদ, অধ্যাপক জীবন পন্ডিত, শিক্ষক গোবিন্দ বনিক, মামুন-অর-রশিদ, সাংবাদিক তিলক রায় টুলু, স্বপন সাহা, ইউপি সদস্য আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code