সরিষাবাড়ী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার কাজ উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

সরিষাবাড়ী প্রতিনিধি :
অবশেষে বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কার ও রক্ষনাবেক্ষনের কাজ শুরু হয়েছে। “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা এলজিইডির উদ্দ্যেগে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পৌর এলাকার দাশেরবারী ঝালুপাড়া-চর সরিষাবাড়ী সড়কে সংস্কার ও রক্ষনাবেক্ষণ কাজের উদ্ভোধন করা হয়৷ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী রকিব হাসান, উপ-সহকারী প্রকৌশলী এস এম শরিফুল ইসলাম, তথ্য প্রতিমন্ত্রীর স্থানীয় প্রতিনিধি সাখাওয়াত আলাম মুকুল প্রমুখ।
উল্লেখ্য, গত সপ্তাহে বিভিন্ন পত্রিকা এবং অনলাইন মিডিয়ায় পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানের সড়কের বেহাল দশার সংবাদ প্রকাশিত হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code