অ্যাঞ্জেলিনা হতে চাওয়া সেই তরুণী ইরানের জেলে করোনা আক্রান্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

হতে চেয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি কিন্তু একাধিক অপারেশনের ঠেলায় হয়েছে কঙ্কালসার চেহারা। ইরানের তরুণী সাহার তাবার অ্যাঞ্জেলিনা’র মত হতে গিয়ে মাত্র ২২ বছর বয়সেই ৫০টা শল্য চিকিৎসা করে ফেলেছিলেন। যার ফলে কঙ্কালের মত দেখতে হয়েছিল তাকে। আর এবার সেই তরুণী কোভিড–১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

অ্যাঞ্জেলিনা জোলি কে বিকৃত করে নিজের জনপ্রিয়তা বাড়ানোর অভিযোগে এমনিতেই জেলে ছিলেন সাহার তাবার। এবার ইরানের জেলেই করোনা আক্রান্ত ওই নারী। এমনিতেই ইরানে জেলে বন্দি থাকা অবস্থায় প্রায় ৮৫ হাজার মানুষ করোনাতে আক্রান্ত। তার মাঝেই এই মারণ রোগে আক্রান্ত হয়ে খুবই অসুস্থ ওই তরুণী। গত অক্টোবর মাসে জনপ্রিয় ব্যক্তিত্বের চেহারা নিয়ে মশকরা করার জন্য গ্রেফতার হন সাহার তাবার। তার বিরুদ্ধে
একাধিক মামলাও রজু করে পুলিশ। এখন সেই তরুণী আশঙ্কাজনক অবস্থায় ইরানের জেলে করোনা’র সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।

Manual5 Ad Code

অপারেশনের পর অ্যাঞ্জেলিনা জোলির মত না দেখতে হলেও ওই তরুণী নিজের কঙ্কালসার চেহারা নিয়ে ইনস্টাগ্রাম জনপ্রিয় হন। সেখান থেকেই মোটা টাকা আয় করতেন ওই তিনি। আপাতত ভাইরাসের আক্রমণে সঙ্কটজনক অবস্থায় রয়েছেন সাহার তাবার।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code