সাঘাটায় খাদ্য সামগ্রী পেল ১ হাজার মধ্যবিত্ত পরিবার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

সাঘাটা (গাইবান্ধা) ঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া, জুমারবাড়ী ও কচুয়া ইউনিয়নে করোনা ভাইরাস মোকাবেলায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপির নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার কাজী আজহার আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ১ হাজার কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, প্রকৌশলী ছাবিউল ইসলাম, আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, যুবলীগ সা: সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।
সকালে কাজী আজহার আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণের খবর পেয়ে কর্মহীন মধ্যবিত্ত অসহায় দরিদ্র পরিবারের লোকজন এসে জড়ো হন। এর আগেই যুবলীগের নেতাকর্মীরা সামাজিক দূরত্ব বজায় রাখতে ৩ ফুট দূরে খাবার ভর্তি প্যাকেট সাজিয়ে রাখেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, আলু, মিষ্টি কুমড়া। প্রায় ১০ দিনের খাবার পেয়ে এসব দরিদ্র পরিবারের চোখে মুখে ছিল আনন্দের ছাপ।
ত্রান বিতরণ পূর্ব ভিডিও বার্তায় জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, এ সংকটময় মুহূর্তে এবং আগামী মাহে রমজানে মানুষ যাতে অর্ধাহারে, অনাহারে না থাকে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছেন। পাশাপাশি আমি আমার ব্যক্তিগত তহবিল হতে আপনাদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখবো। এছাড়াও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা বাড়ী বাড়ী গিয়ে অসহায় ও মধ্যবিত্ত মানুষদের চিহ্নিত করে তাদের ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code