হবিগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যােগে ধান কেটে পৌঁছে দেওয়া হচ্ছে ঘরে ঘরে।।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

মনসুর আহমেদ, বিশেষ প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক প্রধান শেখ হাসিনা দেশে করোনা পরবর্তী মহামারি মোকাবিলায় যাতে খাদ্য ঘাটতি না ঘটে সে দিকে লক্ষ রেখে বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীদের অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন। এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধানে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মাহির নেতৃত্বে জেলার বিভিন্ন জায়গায় গরীব, অসহায় কৃষকদের ধান কেটে দেওয়া হচ্ছে। আর সেই ধান পৌঁছে দেওয়া হচ্ছে কৃষকের ঘরে ঘরে।

বুধবার সকালে রিচি গ্রামের এক গরীব, অসহায় কৃষকের প্রায় এক একর জমির ধান কেটে দেয় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

এসময়ে ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সকলের সমন্বিত প্রচেষ্টা ছাড়া এই দুর্যোগ মোকাবেলা সম্ভব নয়। তাই ছাত্রলীগের সকল নেতাকর্মীকে নিজ, নিজ জায়গা থেকে গরীর কৃষকদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মাহি বলেন, ছাত্রলীগ জাতির জন্মলগ্ন থেকে দুঃসময়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। শুধু ছাত্রলীগের পক্ষে এই দূর্যোগ মোকাবিলা সম্ভব নয়। তাই দেশের সকল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন কে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময়ে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code