১ নম্বরে উঠে আসলো নিউইয়র্ক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: হংকংকে পেছনে ফেলে প্রবাসীদের বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর এখন নিউইয়র্ক। আর পঞ্চম স্থানে সিঙ্গাপুর। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ইসিএ ইন্টারন্যাশনালের নতুন এক গবেষণায় এ তথ্য উঠে আসে।

Manual4 Ad Code

ইসিএ ইন্টারন্যাশনালের ২০২৩ সালের ‘কস্ট অব লিভিং র্যাঙ্কিংয়ে’ নিউইয়র্ক শীর্ষে আসার কারণ জানাতে গিয়ে বলা হয়েছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও আবাসন ব্যয় বৃদ্ধির কারণে এমনটা হয়েছে। জেনেভা ও লন্ডন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

গত বছর ১৩তম স্থানে থাকা সিঙ্গাপুর এবার প্রথমবারের মতো শীর্ষ পাঁচে উঠে এসেছে। অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোতে মূল্যস্ফীতি কম থাকায় এই অঞ্চলের দেশগুলো তালিকার কিছুটা নিচের দিকেই রয়েছে। তবে ব্যতিক্রম সিঙ্গাপুর।

Manual5 Ad Code

সবচেয়ে ব্যয়বহুল ২০ শহর। প্রথম বন্ধনীতে ২০২২ সালে শহরগুলোর অবস্থান।
১. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র (২য়)
২. হংকং, চীন (১ম)
৩. জেনেভা, সুইজারল্যান্ড (৩য়)
৪. লন্ডন, যুক্তরাজ্য (৪র্থ)
৫. সিঙ্গাপুর (১৩ম)
৬. জুরিখ, সুইজারল্যান্ড (৭ম)
৭. সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র (১১তম)
৮. তেল আবিব, ইসরায়েল (৬ষ্ঠ)
৯. সিউল, দক্ষিণ কোরিয়া (১০ম)
১০. টোকিও, জাপান (৫ম)
১১. বার্ন, সুইজারল্যান্ড (১৬তম)
১২. দুবাই, সংযুক্ত আরব আমিরাত (২৩তম)
১৩. সাংহাই, চীন (৮ম)
১৪. গোয়াংঝু, চীন (৯ম)
১৫. লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র (২১)
১৬. শেনঝেন, চীন (১২)
১৭. বেইজিং, চীন (১৪)
১৮. কোপেনহেগেন, ডেনমার্ক (১৮)
১৯. আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত (২২)
২০. শিকাগো, যুক্তরাষ্ট্র (২৫)

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code