‘মানবতার ফেরিওয়ালা’ খাদ্য নিয়ে ছুটছেন কুলাউড়ার সফি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

করোনা ভাইরাসের কারণে ঘর থেকে বের হতে পারছেন না জনসাধারণ। থমকে গেছে জনজীবন, চলছে সাধারণ ছুটি। অসহায় হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ, পরিবার-পরিজনকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হচ্ছে তাদের। কষ্টের যেন শেষ নেই অসহায়ের মত তাকিয়ে থাকতে হয় খাদ্যসামগ্রীর আশায়।

অসহায় মানুষের বিপদে মানবতার ডাকে সাড়া দিয়ে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পুলিশ বাহিনীর গর্ব সিলেটের কৃতি সন্তান কুলাউড়া এলাকার বাসিন্দা সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কমিটি সার্ভিসের নায়েক মোঃ সফি আহমেদ। অফিস ডিউটি শেষ করেই খাদ্য সামগ্রী নিয়ে ছুটে চলেছেন অসহায়দের কাছে ।

 

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অসহায় মানুষদের কল পেলেই ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যান তাদের বাসায়। ঝড় বৃষ্টির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে ছুটে চলেছেন পুলিশের নায়েক সফি আহেমদ। তিনি সিলেট নগরীসহ নিজ এলাকার অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।

Manual7 Ad Code

Manual6 Ad Code

এ ব্যাপারে সফি আহমেদের সাথে কথা হলে তিনি জানান মানুষ মানুষের জন্য অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়ানো আমাদের দাঁড়ানো কর্তব্য। আমরা যদি সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে এইসব অসহায় মানুষ কিছুটা হলেও পরিবার-পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে।

Manual5 Ad Code

তিনি সমাজের বিত্তবানদের কাছে আবেদন জানান দেশের অসহায় মানুষদের বিপদের সময় যেন পাশে এসে দাঁড়ান। তিনি আরো জানান নিজের জমানো টাকা ও বন্ধু-বান্ধবের কাছ থেকে সহযোগিতা নিয়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code