জ্বালানির মূল্য সমন্বয় উন্মুক্ত বাজার পদ্ধতিতে ছেড়ে দেওয়ার চিন্তা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব সারাবিশ্বে পড়েছে, আমরাও তার বাইরে না। পাইকারি বিদ্যুতের দাম বেড়েছে, সেখানেও বিপুল পরিমাণ ভর্তুকি রয়েছে। আমরা ভর্তুকি থেকে বের হয়ে আসতে চাই। এজন্য জ্বালানিতে উন্মুক্ত বাজার পলিসিতে যেতে চাই, বিদ্যুতের সঞ্চালন খাতও উন্মুক্ত করতে চাই।

Manual5 Ad Code

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সমন্বিত বিদ্যুৎ জ্বালানি মাস্টারপ্ল্যান সংক্রান্ত যৌথসভায় তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

জাইকা আয়োজিত মতবিনিময় সভায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন অধিদফতর ও বিভিন্ন কোম্পানির প্রধানরা অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশীয় কয়লার বিষয়ে আমরা কাজ করছি। মন্ত্রণালয় একটি সিদ্ধান্তে পৌঁছেছে। আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধানমন্ত্রী। তাকে অবহিত করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সব ধরনের বিকল্প নিয়ে ভাবছি, কয়লাকে এখন প্যাসিফিকেশন করেও উত্তোলন করা যায়।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code