বিএনপির দুই নিখোঁজ নেতার বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

জাতীয় ডেস্ক:

Manual5 Ad Code

বগুড়া বিএনপির দুই নিখোঁজ নেতার বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শককে আগামী ৪ জানুয়ারির মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Manual3 Ad Code

পৃথক রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।

সেই সঙ্গে দুজনকে বেআইনিভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিত করতে কেন তাদের আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্রসচিব, আইজিপিসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Manual6 Ad Code

এর আগে গতকাল মঙ্গলবার কাহালু উপজেলা বিএনপির নিখোঁজ সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন এবং উপজেলার বীরকেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সন্ধান চেয়ে পরিবারের সদস্যরা পৃথক দুটি রিট করেন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও মো. মাকসুদ উল্লাহ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলাম সিদ্দিকী।

News/S-1

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code