আ.লীগ নেতা নাদেলের নামে ‘চাঁদাবাজি’, প্রতারককে আটক করেছে পুলিশ।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

সিলেটে ফাঁদ পেতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নামে চাঁদাবাজি করার অভিযোগে এক প্রতারককে আটক করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নগরীর নির্ভানা ইন হোটেলে ফাঁদ পেতে তাকে আটক করেন নাদেলের সহকর্মী ও পুলিশ।

Manual6 Ad Code

আটককৃত প্রতারকের নাম রাজীব রয়। তিনি সিলেট নগরীর রামের দীঘিরপারের মৃত রাকেশ চন্দ্র রায়ের ছেলে। তাকে বর্তমানে কোতোয়ালি থানাহাজতে রাখা হয়েছে।

শফিউল আলম চৌধুরী নাদেলের রাজনৈতিক সহকর্মীরা জানান, আজ সকালে নগরীর সিলেট কমার্স কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুহিবুর রহমানের কাছে ফোন করে করোনাভাইরাসে অসহায়দের সহায়তার অজুহাতে চাঁদা দাবি করেন রাজীব। এ সময় শফিউল আলম চৌধুরীর সহকর্মীদের বিষয়টি জানান ওই শিক্ষা উদ্যোক্তা। খবর পেয়ে পুলিশের সহায়তায় নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একটি আবাসিক হোটেলের সামনে ফাঁদ পাতেন নাদেলের সহকর্মীরা। টাকা নিতে এসে সেই ফাঁদে হাতেনাতে ধরা পরেন প্রতারক রাজীব রয়। এ সময় পুলিশ তাকে কোতোয়ালি থানা হেফাজতে নিয়ে যায়।

 

Manual4 Ad Code

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নামে চাঁদাবাজির অভিযোগে একজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

আটককৃত রাজীব এর আগেও শফিউল আলম চৌধুরী নাদেলের নাম করে, বিভাগীয় খাদ্য অধিদপ্তর, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, পার্কভিউ মেডিকেলসহ আরও বিভিন্ন স্থানে চাঁদা দাবি করেছে। গত ২৬ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code