সাপাহারে নেশা জাতীয় ঔষধ বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

সাপাহার (নওগাঁ) :
নওগাঁর সাপাহারে অবৈধ ভাবে নেশা জাতীয় ঔষধ বিক্রি করায় হাজী মেডিক্যাল হল নামে এক ফার্মেসীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট কল্যাণ চৌধুরী।
শনিবার সন্ধ্যায় উপজেলার আইহাই ইউনিয়নের মধুইল বাজারে হাজী মেডিকেল এর মালিক রসুলপুর গ্রামের গোলাম মর্তুজার ছেলে সিয়াম (২৭) কে অবৈধভাবে নেশা জাতীয় ঔষধ বিক্রয় করার সময় স্থানীয় লোকজন হাতে নাতে আটক করে।
পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করলে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত সাড়ে ৮টায় ঘটনাস্থলে ভ্রাম্যমান আদলত বসায়। উক্ত আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী ওই ঔষধ ব্যবসায়ীর ৫০হাজার টাকা জরিমানা আদায় করেন । সে সাথে সাপাহার উপজেলা ঔষধ ফার্মেসী সমিতি ওই ঔষধের দোকানকে ১ মাস বন্ধ রাখার আদেশ প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code