

এম এ শাহীন, কাতার ::: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য ” তা প্রতিনিয়ত প্রবাসীরা প্রমাণ করে আসছে।
প্রবাসীরা শুধু একটু সম্মান ও ভালবাসা চায় আপনাদের, শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট কাতার এর নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দের অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে শমশেরনগর ইউনিয়নের ২৫০টি পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করা হয়,
এ সময় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ৪ নং শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল আহমেদ, পুলিশ পাড়ির ইনচার্জ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাংলাদেশে অবস্থানরত শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট কাতার এর নেতৃবৃন্দ। যারা অর্থ ও শ্রম দিয়ে পাশে দাড়িয়েছেন তাদের সবাইকে শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট কাতার এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,ট্রাস্টের সভাপতি /সম্পাদক ।