গৌরনদীতে করোনা জনসচেতনতা ও ত্রান বন্টনে জরুরী সভা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

গৌরনদী (বরিশাল) :
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এলাকাবাসীর মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষে করনীয় নির্ধারনে ও সরকারি ত্রান হিসেবে পাওয়া খাদ্য সামগ্রী এবং শিশুখাদ্যকে উপজেলার ইউনিয়নগুলোতে সমহারে বন্টনের লক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীতে স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওই জরুরী সভায় উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, বাটাজোর ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, চাঁদশী ইউপি চেয়ারমান কৃষ্ণকান্ত দে, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, বার্থী ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাত, সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক মোল্লা প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code