ময়মনসিংহে মেসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ময়মনসিংহ :
ময়মনসিংহে মেসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। তার নাম তৌহিদুল ইসলাম খান (২৪)। সে জেলার ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
শুক্রবার (১ মে) ভোরে ময়মনসিংহ নগরের তিনকোণা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল বিশ^বিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া থানার রামেশ্বরপুর এলাকায়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল-আমিন সত্যতা নিশ্চিত করে জানান,তৌহিদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় মেসটির মালিক টের পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ইতোমধ্যে এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আইনশৃংলা রক্ষাকারী বাহিনী যেন ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে এবং সন্ত্রাসীদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code