তহবিল আটকে দিলো মার্কিন সিনেট

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইউক্রেন ইসরায়েলের জন্য শত কোটি ডলারের নিরাপত্তা সহযোগিতার বিল আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। আজ বুধবার রিপাবলিকান সিনেটররা মেক্সিকোর সঙ্গে সীমান্তে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিতে বিলটি আটকে দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত ১১০. বিলিয়ন ডলারের তহবিলের বিলটির পক্ষে ভোট পড়ে ৪৯টি, বিপক্ষে ৫১টি। এর অর্থ হলো বিলটি নিয়ে ১০০ সদস্যের সিনেটে বিতর্কের জন্য প্রয়োজনীয় ৬০ জনের সমর্থন পাওয়া যায়নি।

 

Manual4 Ad Code

এই ভোটাভুটি দলীয় নীতি অনুসারে হয়েছে। তবে স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স সাধারণত ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিলেও এবার ব্যতিক্রম ঘটেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরয়েলের অমানবিক সামরিক কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিলটির বিপক্ষে ভোট দেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code